মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ এলাকার চাকলাপুঞ্জি চা-বাগানসংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের জোয়ালভাঙ্গা গ্রামের অজয় মুন্ডা (২১), সূর্য কর্মকার (২৯) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের স্বপন রায় (২০)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0