চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

****
Partager sur Eidok
চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Photo : collectée

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ এলাকার চাকলাপুঞ্জি চা-বাগানসংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

২৪ কেজি গাঁজা সহ তিনজন আটক
২৪ কেজি গাঁজা সহ তিনজন আটক 

 

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের জোয়ালভাঙ্গা গ্রামের অজয় মুন্ডা (২১), সূর্য কর্মকার (২৯) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের স্বপন রায় (২০)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Crime কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 22 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Crime গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 40 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 76 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার Crime সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 81 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার Crime সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 75 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Crime রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 127 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Crime রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 116 Views