পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উ..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উৎপাদন) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৩ ও ২৪ নভেম্বর সিসিডিবি পদ্মা সিসিআরসি (কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার) কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর বাস্তবায়নে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত ‘Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লোকাল রিসোর্স পার্সন পদ্মা সিসিআরসির সভাপতি মো. আব্দুর রহিম এবং চরলাঠিমারা সিসিআরসির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নারী-পুরুষ ও যুবকসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্টিংয়ের তৈরি পদ্ধতি, জৈব সার উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কেঁচো সার উৎপাদনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি নিজেদের বাড়িতে বা স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ উদ্যোগ সহায়ক হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা জেলার খবর কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 7 ভিউ কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জেলার খবর কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 53 ভিউ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেলার খবর আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 66 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 55 ভিউ বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 74 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 87 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 71 ভিউ