কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

****
Eidok-এ শেয়ার
কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

ইয়াছিন কবির:
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কামারখন্দ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক পর্যাযের খামারিরা ও মাঠ পর্যায়ের ভেটেরিনারি পল্লী চিকিৎসকসহ প্রমূখ।

এসময়ে বক্তরা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পশুপালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরতে সপ্তাহব্যাপী এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ