যশোর

যশোর বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেনের মৃত্যু হয়েছে।..
Podijeli na Eidoku
যশোর বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
Foto: arhiva

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।সূত্র জানায়, বেশ কিছু বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি চাষের জন্য বন্ধক রাখেন। চুক্তিপত্র শেষ হয়ে যাওয়ায় সুমন মশিয়ারদের কাছে টাকা ফেরত চাইতে থাকে। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।

শুক্রবার রাতে সুমন আবারও টাকা চাইতে মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুমন ঘটনাস্থাল ত্যাগ করে খড়িডাঙ্গা গ্রামের আনিছুরের দোকানের সামেন দাঁড়িয়ে চা খচ্ছিলেন। এ সময় মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সুমনের মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Vijesti iz okruga মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 86 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 37 Views