যশোর

যশোর বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেনের মৃত্যু হয়েছে।..
Поделиться в Eidok
যশোর বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
Фото: из открытых источников

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।সূত্র জানায়, বেশ কিছু বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি চাষের জন্য বন্ধক রাখেন। চুক্তিপত্র শেষ হয়ে যাওয়ায় সুমন মশিয়ারদের কাছে টাকা ফেরত চাইতে থাকে। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।

শুক্রবার রাতে সুমন আবারও টাকা চাইতে মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুমন ঘটনাস্থাল ত্যাগ করে খড়িডাঙ্গা গ্রামের আনিছুরের দোকানের সামেন দাঁড়িয়ে চা খচ্ছিলেন। এ সময় মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সুমনের মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক Районные новости নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক 15 Views চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল Районные новости চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল 17 Views চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড Районные новости চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 43 Views বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন Районные новости বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 33 Views গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Районные новости গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 72 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Районные новости লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Районные новости বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 98 Views