নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

****
Dela på Eidok
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২
Foto: arkiv

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পূর্ব তালমা এলাকার ইমরান লস্করের ছেলে। সে তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহসহ তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের বাড়ি শাকপালদিয়া এলাকায় বলে জানা গেছে।

তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, অল্প বয়সে মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুতে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি গঠন: সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্য Distriktsnyheter কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি গঠন: সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্য 8 Views রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত Distriktsnyheter রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 24 Views বগুড়ায় জমির মূল্য নির্ধারণ ও বৃত্তি পরীক্ষা নিয়ে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত Distriktsnyheter বগুড়ায় জমির মূল্য নির্ধারণ ও বৃত্তি পরীক্ষা নিয়ে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত 37 Views সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে কলেজ প্রভাষককে শোকজ Distriktsnyheter সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে কলেজ প্রভাষককে শোকজ 69 Views মাধবপুরে ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা সহায়তা Distriktsnyheter মাধবপুরে ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা সহায়তা 32 Views চিরিরবন্দরে আলোকডিহি জান বক্‌স উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক Distriktsnyheter চিরিরবন্দরে আলোকডিহি জান বক্‌স উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক 53 Views মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ Distriktsnyheter মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ 101 Views