সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলার আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি মোল্লা। তিনি সিসি-২৬১/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপরজন একই উপজেলার নোয়াকাটি গ্রামের মোমরেজ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭)। তিনি জিআর-১৫১/১৬ (টুঙ্গী) মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের জারি করা পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
'Eye News BD' app
Comments 0