আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার

আদালতের পরোয়ানা তামিলে আশাশুনিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২
Delen op Eidok
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার
Foto: archief

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলার আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার বিছট গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি মোল্লা। তিনি সিসি-২৬১/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপরজন একই উপজেলার নোয়াকাটি গ্রামের মোমরেজ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭)। তিনি জিআর-১৫১/১৬ (টুঙ্গী) মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের জারি করা পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা Misdaad টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 65 Views আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক Misdaad আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক 51 Views লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার Misdaad লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার 66 Views কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক Misdaad কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক 53 Views জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম Misdaad জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম 25 Views কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি Misdaad কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি 67 Views নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি Misdaad নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 90 Views