আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

****
Eidok-এ শেয়ার
আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক
ছবি: সংগৃহীত

 

 আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখী সমন্বনিত কার্যালয়ে কর্মকর্তারা। রবিবার সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের  সামনে থেকে তাকে আটক করা হয়। 

আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয়   স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে  তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহŸান করেন। সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজটি পায়  ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে  বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা। 
২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম। 
ঠিকাদারের অভিযোগ কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় সে ঠিকাদারকে নানা ভাবে হয়রানি করছে এবং কাজঠি সঠিক ভাবে বাস্তায়ন করতে দিচ্ছে না। এ অভিযোগ এনে ঠিকাদার শেখ  নোমান রেজা  ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার সকাল ১১ টার সময় আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লক্ষ টাকাসহ আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে। 

ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান 
একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানা ভাবে সে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।

দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচানা করি। এসময় ঘুষের ১ লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে রবিবার সকাল ১১ টয় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন,  আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা অপরাধ টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 42 ভিউ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার অপরাধ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার 32 ভিউ লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার অপরাধ লাওসে ২০ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার 58 ভিউ কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক অপরাধ কুলিয়ারচরে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামি আটক 44 ভিউ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম অপরাধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার: দুদকে তলব মডেল মেঘনা আলম 25 ভিউ কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি অপরাধ কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি 67 ভিউ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি অপরাধ নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 90 ভিউ