গোপালগঞ্জ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চ ঘা..
Eidok پر شیئر
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫
تصویر: ماخوذ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জেরে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়; পরে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চর মানিকদাহ গ্রামের জাহিদুর রহমান প্রান্ত, রাকিবুল মোল্লা, সাহাবুল মোল্লা এবং জাহিদ মোল্লা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং বিস্তারিত খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا