গোপালগঞ্জ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চ ঘা..
Eidok पर शेयर करें
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫
फ़ोटो: संग्रहीत

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জেরে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়; পরে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চর মানিকদাহ গ্রামের জাহিদুর রহমান প্রান্ত, রাকিবুল মোল্লা, সাহাবুল মোল্লা এবং জাহিদ মোল্লা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং বিস্তারিত খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা ज़िला समाचार কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 6 Views ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা ज़िला समाचार ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 48 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ ज़िला समाचार বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 44 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ ज़िला समाचार বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 75 Views ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা ज़िला समाचार ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 48 Views শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত ज़िला समाचार শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত 55 Views আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক ज़िला समाचार আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক 37 Views