সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি হাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে পৌরশহরের থানা রোডে কুরিয়ার সার্ভিসের এ হাবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, সুদীপ্ত শামীম, সুমন মিয়া, দেলোয়ার হোসেন এবং হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাহফুজ আলম।

বক্তারা বলেন, গ্রামীণ অঞ্চলে আধুনিক কুরিয়ার সেবার সম্প্রসারণ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন। আমরা ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির অঙ্গীকার করছি।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views