সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি হাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে পৌরশহরের থানা রোডে কুরিয়ার সার্ভিসের এ হাবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, সুদীপ্ত শামীম, সুমন মিয়া, দেলোয়ার হোসেন এবং হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাহফুজ আলম।

বক্তারা বলেন, গ্রামীণ অঞ্চলে আধুনিক কুরিয়ার সেবার সম্প্রসারণ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন। আমরা ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির অঙ্গীকার করছি।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ज़िला समाचार চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 11 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ज़िला समाचार চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ज़िला समाचार চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ज़िला समाचार সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ज़िला समाचार শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ज़िला समाचार মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views