সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি হাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে পৌরশহরের থানা রোডে কুরিয়ার সার্ভিসের এ হাবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, সুদীপ্ত শামীম, সুমন মিয়া, দেলোয়ার হোসেন এবং হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাহফুজ আলম।

বক্তারা বলেন, গ্রামীণ অঞ্চলে আধুনিক কুরিয়ার সেবার সম্প্রসারণ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

হাব ইনচার্জ হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন। আমরা ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির অঙ্গীকার করছি।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Distriktsnyheder খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Distriktsnyheder ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Distriktsnyheder ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Distriktsnyheder সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Distriktsnyheder চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Distriktsnyheder চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 39 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Distriktsnyheder চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views