প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

প্রান্তিক জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখা..
Condividi su Eidok
প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
Foto: archivio

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এ সময় দেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছানো এবং সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি তাতে সম্মতি দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম শক্তিশালী করা, জন্মনিয়ন্ত্রণ সচেতনতা বাড়ানো এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তথ্য ও সেবা দিতে বছরব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা অবহেলিত থাকলেও বর্তমান সরকার বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ, সেবার মানোন্নয়ন এবং প্রান্তিক মানুষের জন্য হেলথ কার্ডসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের Altro তক্তা খুলতে নেমে আর ফেরা হলো না! কালিগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুইজনের 114 Views হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ Altro হাম ও হামসদৃশ উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, জনস্বাস্থ্য খাতে উদ্বেগ 56 Views পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Altro পাঁচ দিনের মধ্যে অবৈধ ক্লিনিক বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 123 Views শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক Altro শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি মেডিকেল কলেজ, তবুও নতুন প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বিতর্ক 86 Views চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার Altro চিকিৎসা ও শিক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত চাঁদপুরের কচুয়ার মজুমদার পরিবার 108 Views ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ Altro ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, সাতক্ষীরায় আক্রান্ত ১ হাজার ৪৯০ 108 Views চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা Altro চাঁদপুরের বাবুরহাট বাজারে অস্বাস্থ্যকর খাদ্যের রমরমা বাণিজ্য: ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 98 Views