ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Share on Eidok
ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
Photo: collected
ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

 

ফরিদপুরের বোয়ালমারীতে ছেলের মারধরে বৃদ্ধা মায়ের হাত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। পুত্রবধূ ও নাতি-নাতনিদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ করায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম (৬০)। 

 শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে।

জুলেখা বেগমের অভিযোগ, তার ছেলে ইব্রাহিম প্রথম স্ত্রী বৃষ্টি ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। এবং তাকে ঘর থেকে জোর করে টেনেহিঁচড়ে নামিয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় সন্তান।   এতে বাধা দেওয়ায় তাকে মারধর করে যাতে তার একটি হাত ভেঙে গেছে বলে অভিযোগ বৃদ্ধার। পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোই তার অপরাধ বলে দাবি করেন তিনি।

জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বৃষ্টির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি।

সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানালেও বৃষ্টি জানান, তালাকের কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তার অভিযোগ, নতুন স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন স্বামী। নিজের জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা বৃষ্টি এখন দুই সন্তানকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না।

জুলেখা বেগমের মেয়ে শেফালী পারভীনও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, তার মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকবেন—এটাই তিনি চান।

অন্যদিকে, ইব্রাহিমের অভিযোগ, বৃষ্টির চরিত্র ভালো নয় এবং তিনি তার সংসার ধ্বংস করেছেন। বৃষ্টিকে তালাক দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, তার মা ও সন্তানেরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, জানতে পারি ইব্রাহিম তার বৃদ্ধ মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়াসহ ঘর থেকে বের করে ঘরে তালা মেরে রেখেছে।  পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তার সন্তান ও বৃদ্ধা মাকে ঘরে তুলে দিয়ে এসেছি।

 বৃদ্ধা জুলেখা বেগমের আকুতি—জীবনের শেষ সময়ে নিজের ছেলের হাতে নির্যাতিত হয়ে তিনি কোথায় আশ্রয় নেবেন? তিনি তার স্বামীর ভিটায় বসবাস করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ Bangladesh শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 76 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত Bangladesh ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 93 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন Bangladesh ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন 94 Views আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Bangladesh আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 59 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Bangladesh তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 93 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Bangladesh নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 94 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Bangladesh বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 129 Views