বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে বিএনপির সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর জামায়াত। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন যৌক্তিক দাবি ও অভিযোগ উপস্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে স্থানীয় জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।

লিখিত বক্তব্যে সৈয়দ সাজ্জাদ আলী বলেন, বিভিন্ন সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে যথাযথ গুরুত্ব ও মর্যাদা দেওয়া হচ্ছে না। কোনো কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, আবার কোথাও আমন্ত্রণ জানানো হলেও ব্যানারে তার নাম রাখা হচ্ছে না কিংবা তাকে যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী ও সুপারভাইজার নিয়োগ, সার ডিলারশিপ, বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উত্থাপন করেছেন। এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

ইউএনও কার্যালয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সৈয়দ সাজ্জাদ আলী বলেন, গত সোমবার (১৬ নভেম্বর) বিভিন্ন দাবি ও অভিযোগ নিয়ে ইউএনওর সাথে সাক্ষাৎ করেন জামায়াতের নেতাকর্মীরা। তাদের যৌক্তিক অভিযোগ ও দাবি উপস্থাপনের একপর্যায়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে ওইদিন জামায়াতের নেতাকর্মীরা কোনো ধরনের মব সৃষ্টি করেননি বলে দাবি করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার ক্ষেত্রে প্রশাসনের আচরণ ও পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ইউএনও কার্যালয়ে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির একাংশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের করেছে। এসব কর্মসূচিতে ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের শূরা ও কার্যকরী সদস্য এবং সাবেক উপজেলা আমীর অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা আমীর হাফেজ বিল্লাল হোসেন, পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা বাংলাদেশ ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 47 ভিউ পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশ পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 102 ভিউ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ বাংলাদেশ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 45 ভিউ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক বাংলাদেশ গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 119 ভিউ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 111 ভিউ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ বাংলাদেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 70 ভিউ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির বাংলাদেশ পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 111 ভিউ