মৌলভীবাজার

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

মৌলভীবাজার সদর উপজেলার তিনটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।..
分享到 Eidok
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড
图片:来源收集

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার কোর্টরোড, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; মিনহাজ মিয়া (২০), মো. হক মিয়া (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. শরিফুল ইসলাম (৪৫), মো. খোকন মিয়া (২০), ছবির মিয়া (৩৫), মো. ফয়েজ মিয়া (৩৫) ও মো. সবুজ শেখ (৩৬)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে এবং মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর 法律-法院 মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চূড়ান্ত ধাপে: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক ২৪ নভেম্বর 50 Views শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল 法律-法院 শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদ গঠন সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল 61 Views ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য 法律-法院 ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল বিপ্লব: হয়রানি কমাতে ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশনের লক্ষ্য 100 Views সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান 法律-法院 সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান 87 Views বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর 法律-法院 বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর 52 Views ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় 法律-法院 ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় 179 Views ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 法律-法院 ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 187 Views