জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Share on Eidok
জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা
Photo: collected

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি মাওলানা দাউদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা এনামুল হাসান রাকিব, নজির আহম্মদ আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুফতি জসিম উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইয়াছিন ও অভিভাবক মোস্তাফিজুর রহমান।

 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দাউদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা পরিষদকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে আন্তরিক হতে হবে।

 

সভাপতির বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, ২০২৬ সালে মাদ্রাসার নুরানী বিভাগ চালু করা হয়। প্রথম বছরেই শিক্ষার্থীদের ভালো সাড়া ও সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় এ সফলতা সম্ভব হয়েছে। আগামী দিনেও শিক্ষার গুণগত মান বজায় রেখে নুরানী বিভাগের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। ২০২৭ সালে শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

 

এ সময় অভিভাবকরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়ে তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি নুরানী বিভাগ চালুর প্রথম এক বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি মাওলানা এনামুল হাসান রাকিবের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ Religion and Education সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ 72 Views ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। Religion and Education ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 54 Views ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে Religion and Education ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে 54 Views শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা Religion and Education শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা 211 Views শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান Religion and Education শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান 66 Views পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ Religion and Education পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 92 Views ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক Religion and Education ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক 53 Views