সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী নূর-এ মদীনা গোরস্থানের সরকারিভাবে নির্মিত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নিম্নমানের নির্মাণকাজের কারণে ভেঙে পড়েছে। ..
Dela på Eidok
সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ
Foto: arkiv
সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ

এতে গোরস্থানটি এখন পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। প্রাচীর না থাকায় গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু অবাধে গোরস্থানে ঢুকে কবরগুলো নষ্ট করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় চিরনিদ্রায় শায়িত স্বজনদের কবর রক্ষায় সীমানা প্রাচীরটি জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানটির পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সরকারি অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, কাজ চলাকালীন সংশ্লিষ্ট ঠিকাদার বা কর্তৃপক্ষ যথাযথ তদারকি না করায় এবং নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় প্রাচীরটি টেকসই হয়নি। নির্মাণের কিছুদিনের মধ্যেই ওয়ালের বিভিন্ন অংশ ধসে পড়ে।

​স্থাবীয় বাসিন্দা মনসুর বেপারী বলেন, প্রাচীরের অংশ দিয়ে সহজেই গোরস্থানে প্রবেশ করছে গবাদি পশু। এতে অনেক কবরের মাটি সরে যাচ্ছে এবং কবরগুলোর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

​এলাকাবাসীর দাবি, গোরস্থান একটি পবিত্র স্থান। এখানে আমাদের পূর্বপুরুষ ও স্বজনদের কবর রয়েছে। নিম্নমানের কাজের কারণে ওয়াল ভেঙে যাওয়ায় এখন কবরগুলোর সুরক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কবরস্থানের সভাপতি হাজী মোঃ সেলিম তালুকদার বলেন, কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে জরুরী ভাবে সীমানা প্রাচীর নির্মান করা দরকার। সীমানা প্রাচীর পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসী 

সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা Religion och Utbildning জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 54 Views ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। Religion och Utbildning ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 70 Views ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে Religion och Utbildning ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে 54 Views শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা Religion och Utbildning শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা 211 Views শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান Religion och Utbildning শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান 66 Views পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ Religion och Utbildning পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 92 Views ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক Religion och Utbildning ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক 53 Views