সাতক্ষীরা

সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

আইনাঙ্গনে নতুন দায়িত্বে চার আইন কর্মকর্তা, কালিগঞ্জ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা..
Eidok پر شیئر
সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান
تصویر: ماخوذ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পুনরায় পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে মনোনীত কালিগঞ্জের কৃতী সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারসহ চার আইন কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনরায় নিয়োগপ্রাপ্ত জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।

সংবর্ধিত অন্য তিন আইন কর্মকর্তা হলেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) এবং অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।

এ সময় বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান এবং ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা সংবর্ধিত আইন কর্মকর্তাদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তাঁদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন, কাজী আল মামুন, জাহাঙ্গীর আলম, জিএম জাহিদুর রহমান, ফজলুল হক, রেদওয়ান ফেরদৌস রনি, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, ডা. নাছিম, বিক্রমজিত সরকার, আব্দুর রহমান ও সলেমান মামুনসহ প্রেসক্লাবের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সংবর্ধিত চার আইন কর্মকর্তাকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর قانون-عدالت বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর 33 Views ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় قانون-عدالت ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় 142 Views ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার قانون-عدالت ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 150 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি قانون-عدالت ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি 137 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের قانون-عدالت মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 65 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের قانون-عدالت মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 75 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা قانون-عدالت ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা 119 Views