ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামে কয়েক দশকের পুরোনো যাতায়াতের পথ কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই গ্রামের পাটওয়ারী বাড়ির বাসি..
Поделиться в Eidok
ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি
Фото: из открытых источников

ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামে কয়েক দশকের পুরোনো যাতায়াতের পথ কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দারা। প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের শরণাপন্ন হলেও অভিযুক্তের একগুঁয়েমিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
​স্থানীয় সূত্রে জানা যায়, দায়চারা মৌজার ৪ নম্বর খতিয়ানের ১৯২ নম্বর দাগটি রাস্তা হিসেবে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে।

ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি

 

এই সরকারি রাস্তার পূর্বপাশেই পাটওয়ারী বাড়ির লোকজনের যাতায়াতের পথ ও ব্যক্তিগত সম্পত্তি অবস্থিত। সম্প্রতি পাটওয়ারী বাড়ির লোকজন বাড়ি নির্মাণের কাজের জন্য মালামাল এনে কাজ শুরু করলে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুল জোরপূর্বক রাস্তার মাটি কেটে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
​এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেন।
​উভয় কর্মকর্তার প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—বাদীর মালিকানাধীন ভূমির দাগ নম্বর ১৯১ এবং বিবাদীর মালিকানাধীন ভূমির দাগ নম্বর ১৯৫। উভয় পক্ষের জমির মাঝ দিয়েই ১৯২ নম্বর দাগে সরকারি রাস্তা চলমান রয়েছে। সরেজমিন তদন্তে দেখা যায়, সরকারি রাস্তার পশ্চিমপাশে বিবাদীর মালিকানা ভূমি থাকলেও তিনি তা অতিক্রম করে রাস্তার পূর্বপাশে (বাদীপক্ষের অংশে) কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
​ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত আলী আশরাফ শিমুল উপস্থিত হননি। পরবর্তীতে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। অভিযোগ রয়েছে, মামলার তফসিলে উত্তরে সিরাজুর ইসলাম গং, দক্ষিণে দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বে রাস্তা এবং পশ্চিমে কলিম উল্যা ও বাসার পাটওয়ারী গংদের উল্লেখ করা হলেও তিনি রাস্তার পূর্বপাশের জমির বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। নিজের অংশ বাদ দিয়ে সরকারি রাস্তা অতিক্রম করে অনৈতিক উদ্দেশ্যে যাতায়াতের পথে এই বেড়া দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
​ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও অভিযুক্ত আলী আশরাফ শিমুলের ভয়ে ক্যামেরা বা গণমাধ্যমের সামনে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা। এমনকি তার আপন ভাই বকুল গণমাধ্যমকে বলেন, “বেড়ার বিষয়ে ভাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে, আমি কিছু বলতে পারব না।”
​এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আলী আশরাফ শিমুল বলেন, “আদালতের নিষেধাজ্ঞা আছে, আপনারা পারলে নিউজ করেন।” তবে নিজ সম্পত্তি বাদ দিয়ে সরকারি রাস্তার অপরপাশে চলাচলের রাস্তায় কেন বেড়া দেওয়া হয়েছে—এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি বলেন, “আদালতের কাছে জিজ্ঞেস করেন।”
​এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “আমি ১-২ দিনের মধ্যে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Закон-Суд মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 61 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Закон-Суд মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 62 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা Закон-Суд ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা 105 Views মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন Закон-Суд মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন 82 Views জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল Закон-Суд জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 51 Views অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ Закон-Суд অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 82 Views জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ Закон-Суд জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 48 Views