মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন

****
Eidok-এ শেয়ার
মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন
ছবি: সংগৃহীত
মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্ভেয়ার জমি পরিমাপ করে সীমানা চিহ্নিত করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিলের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে পুকুর ও ফসলি জমিতে রূপান্তর করেছেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল উদ্ধারের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

পরিবেশকর্মী আবুল মিয়া বলেন, বিল উদ্ধার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। একসময় শীতকালে এখানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসত।

স্থানীয় ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের হাজারো মানুষ মাছ ধরতেন। পাহাড়ি ঢলের সঙ্গে মাটি ও বালু জমে বিলটি ভরাট হয়ে যাওয়ায় মাছ ও পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, প্রায় ২০ বছর বিলটির সংস্কার হয়নি। ভরাট হয়ে যাওয়ায় মাছের অভয়ারণ্য ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। পাশাপাশি শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়েছে। অচিরেই বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল আইন-আদালত জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 40 ভিউ অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ আইন-আদালত অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 35 ভিউ জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইন-আদালত জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 30 ভিউ ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন আইন-আদালত ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন 59 ভিউ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা আইন-আদালত প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা 46 ভিউ ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি আইন-আদালত ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি 49 ভিউ ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা আইন-আদালত ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা 51 ভিউ