মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন

****
Partager sur Eidok
মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন
Photo : collectée
মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্ভেয়ার জমি পরিমাপ করে সীমানা চিহ্নিত করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিলের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে পুকুর ও ফসলি জমিতে রূপান্তর করেছেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল উদ্ধারের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

পরিবেশকর্মী আবুল মিয়া বলেন, বিল উদ্ধার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। একসময় শীতকালে এখানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসত।

স্থানীয় ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের হাজারো মানুষ মাছ ধরতেন। পাহাড়ি ঢলের সঙ্গে মাটি ও বালু জমে বিলটি ভরাট হয়ে যাওয়ায় মাছ ও পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, প্রায় ২০ বছর বিলটির সংস্কার হয়নি। ভরাট হয়ে যাওয়ায় মাছের অভয়ারণ্য ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। পাশাপাশি শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়েছে। অচিরেই বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার Loi-Cour ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 25 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি Loi-Cour ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি 94 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Loi-Cour মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 61 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Loi-Cour মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 62 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা Loi-Cour ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা 107 Views জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল Loi-Cour জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 51 Views অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ Loi-Cour অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 84 Views