২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান।..
分享到 Eidok
২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল
图片:来源收集

২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে।  স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান।  

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান। এ সময় খালের দুই পাড়ের বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ ,শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রমুখ।  

খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড.মনিরুজ্জামান বলেন দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মক্ত হওয়ায় মাছ চাষের পাশপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।  
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,সদস্যসচিব আশেক ই এলাহী মুন্না,এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু, ডেইলি স্টার প্রতিনিধি কল্যান ব্যানার্জী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক, ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।

স্থানীয়রা জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দুই দশকের বেশি খালটির এক অংশে দখলে রেখে মাছ চাষ করে আসছিল।  খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার বোরো মৌসুমে ধান চাষ করতে পারত না।  খালটি উন্মুক্ত হওয়ায় সম্ভবনা তৈরী হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। 

ছবি- শ্যামনগর জেলেখালী খাল উন্মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন ড.মনিরুজ্জামান।  

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 区域新闻 নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 区域新闻 ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 区域新闻 খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 区域新闻 কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 区域新闻 সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 区域新闻 সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 区域新闻 সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views