২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান।..
Condividi su Eidok
২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল
Foto: archivio

২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে।  স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান।  

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান। এ সময় খালের দুই পাড়ের বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ ,শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রমুখ।  

খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড.মনিরুজ্জামান বলেন দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মক্ত হওয়ায় মাছ চাষের পাশপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।  
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,সদস্যসচিব আশেক ই এলাহী মুন্না,এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু, ডেইলি স্টার প্রতিনিধি কল্যান ব্যানার্জী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক, ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।

স্থানীয়রা জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দুই দশকের বেশি খালটির এক অংশে দখলে রেখে মাছ চাষ করে আসছিল।  খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার বোরো মৌসুমে ধান চাষ করতে পারত না।  খালটি উন্মুক্ত হওয়ায় সম্ভবনা তৈরী হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। 

ছবি- শ্যামনগর জেলেখালী খাল উন্মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন ড.মনিরুজ্জামান।  

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প Notizie del distretto চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 73 Views ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Notizie del distretto ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 83 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Notizie del distretto ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 118 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Notizie del distretto গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 74 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Notizie del distretto গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 82 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Notizie del distretto বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 70 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Notizie del distretto ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 56 Views