প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা

ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন ইব্রাহীম
Bagikan di Eidok
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা
Foto: dikumpulkan

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহীম গাজী (২২) নামে এক ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহীম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহীম গাজী কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শিশুটির মা স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মেয়েকে তার নানির কাছে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে শিশুটির নানি বাড়িতে ফিরে নাতনিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি মোড়ের কাছে ইব্রাহীম গাজীর বাড়ির বাঁশের বেড়া খুলে শিশুটিকে বের হতে দেখেন। পরে শিশুটির পরিহিত পোশাক ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা ইব্রাহীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ২০২৫ সালের ১২ মার্চ রাতে কলারোয়া থানায় ইব্রাহীম গাজীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলা নম্বর শিশু সহিংসতা ৪৩/২৬। গ্রেপ্তারের পর থেকেই ইব্রাহীম কারাগারে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার নথি পর্যালোচনা এবং ১০ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক ইব্রাহীমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের বিষয়ে জানতে চাইলে শিশুটির মা এ প্রতিবেদককে বলেন, আসামির সাজা আরও কিছুটা কম হলে ভালো হতো।

অন্যদিকে, কারাদণ্ডের রায় শোনার পর ইব্রাহীম আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়ে এবং নিজের ভুলের কথা স্বীকার করে বলে জানা গেছে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নূরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আকবর আলী এবং সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ফেরদৌসী আরা (লুসি)।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Hukum-Pengadilan মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 36 Views মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের Hukum-Pengadilan মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 37 Views ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা Hukum-Pengadilan ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া: অবরুদ্ধ পাটওয়ারী বাড়ির বাসিন্দারা 76 Views মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন Hukum-Pengadilan মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন 82 Views জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল Hukum-Pengadilan জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 51 Views অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ Hukum-Pengadilan অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 73 Views জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ Hukum-Pengadilan জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 48 Views