নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা জোরদারে তল্লাশি ও নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।..
Compartir en Eidok
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
Foto: archivo

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা দিয়েছে এবং একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে গত বুধবার, ১৮ নভেম্বর, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে

জানা গেছে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার করা হয়েছে এছাড়া ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতেও বলা হয়েছে

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির বিষয়ে বিশেষভাবে বলা হয়েছে একই সঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে

এদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে অন্যদিকে, ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী National ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী 47 Views আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও গোপালগঞ্জের তাণ্ডব: আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে সরকার National আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও গোপালগঞ্জের তাণ্ডব: আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে সরকার 87 Views সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর শীর্ষ নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠক National সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর শীর্ষ নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠক 74 Views সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: শিখা অনির্বাণে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের শ্রদ্ধা নিবেদন National সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: শিখা অনির্বাণে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের শ্রদ্ধা নিবেদন 32 Views আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর নৈতিক ও আইনি চাপ National আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর নৈতিক ও আইনি চাপ 44 Views সন্ত্রাসীদের ফেরাতে পাসপোর্টের প্রয়োজন নেই, কঠোর আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী National সন্ত্রাসীদের ফেরাতে পাসপোর্টের প্রয়োজন নেই, কঠোর আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 62 Views সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক উত্তরণে বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা National সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক উত্তরণে বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা 79 Views