পিরোজপুর

পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ

পিরোজপুরের নেছারাবাদে নবম পে-স্কেল ফিক্সেশনে শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি।..
I-share sa Eidok
পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ
Larawan: kuha mula sa arkibo

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবম পে-স্কেল ফিক্সেশন সংক্রান্ত কার্যক্রমের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মঈনুল ইসলাম বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) তাঁর স্বাক্ষরে পৃথক দুটি শোকজ নোটিশ জারি করা হয়

শোকজ পাওয়া দুই প্রধান শিক্ষক হলেন ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মিস্ত্রী অভিযোগ অনুযায়ী, মিন্টু লাল মিস্ত্রী মামুদকাঠী ক্লাস্টারের কর্মরত শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে নিয়েছেন এ বিষয়ে ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯-১০ জন প্রধান শিক্ষক অভিযোগ করেছেন নোটিশে উল্লেখ করা হয়েছে, একই ক্লাস্টারের অন্য দুই সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের সব কাজ করলেও কোনো টাকা নেননি

অন্যদিকে, গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং ৮৯ নম্বর সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উত্তম কুমার মিস্ত্রীর বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক ও সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সূত্রের বরাতে নোটিশে এ তথ্য তুলে ধরা হয়েছে

উভয় নোটিশে বলা হয়েছে, এ ধরনের কাজ সরকারি চাকরি শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থী এবং গুরুতর অসদাচরণের শামিল, যা দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে বা জবাব গ্রহণযোগ্য না হলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এবং প্রযোজ্য বিধি অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক উত্তম কুমার মিস্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন; তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান এ বিষয়ে জানতে মিন্টু লাল মিস্ত্রির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দুই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে এবং দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento