খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

****
Chia sẻ lên Eidok
খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
Ảnh: tư liệu

নাফিজ আহমেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার ১৪ নং খানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোবিন্দপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গনি।
আবুল কাসেম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আর্মি, সাংগঠনিক সম্পাদক আলীম মোল্লা, কাদের মোল্লা, আব্দুস সালাম, মমিন মোল্লা, খৈয়ম শেখ, কাউসার আলী ও আঃ জলিল খান প্রমুখ।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গনি বলেন, “আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে খানগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠন করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ এবং সরকারি সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ধারাবাহিকভাবে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।”
এ সময় তিনি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে এবং নির্বাচনে বিজয়ী হতে উপস্থিত সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া Chính trị নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 60 Views ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা Chính trị ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 62 Views পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার Chính trị পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 54 Views গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা Chính trị গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 70 Views সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ Chính trị সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ 50 Views চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার Chính trị চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার 35 Views আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার Chính trị আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার 62 Views