খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নাফিজ আহমেদ রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার ১৪ নং খানগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোবিন্দপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গনি।
আবুল কাসেম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আর্মি, সাংগঠনিক সম্পাদক আলীম মোল্লা, কাদের মোল্লা, আব্দুস সালাম, মমিন মোল্লা, খৈয়ম শেখ, কাউসার আলী ও আঃ জলিল খান প্রমুখ।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গনি বলেন, “আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে খানগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠন করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ এবং সরকারি সুবিধাবঞ্চিত মানুষদের কাছে ধারাবাহিকভাবে সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।”
এ সময় তিনি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে এবং নির্বাচনে বিজয়ী হতে উপস্থিত সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 60 ভিউ ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনীতি ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 61 ভিউ পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার রাজনীতি পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 53 ভিউ গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা রাজনীতি গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 70 ভিউ সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ রাজনীতি সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ 50 ভিউ চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার রাজনীতি চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার 35 ভিউ আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার রাজনীতি আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার 62 ভিউ