যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান।
বক্তব্যে স্পিকার আরও উল্লেখ করেন যে, চলমান অধিবেশনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সব সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে তিনি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।
Приложение «Eye News BD»
Комментарии 0