দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ডাক স্পিকারের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর..
分享到 Eidok
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে, অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ডাক স্পিকারের
图片:来源收集

যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান।

বক্তব্যে স্পিকার আরও উল্লেখ করেন যে, চলমান অধিবেশনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা ও সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সব সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে তিনি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান National আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান 62 Views একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন National একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন 67 Views শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে সুপ্রিম কোর্ট আইনজীবীর আইনি নোটিশ National শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে সুপ্রিম কোর্ট আইনজীবীর আইনি নোটিশ 88 Views গাজীপুরে বেতন বৈষম্য ও শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধে রণক্ষেত্র, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ National গাজীপুরে বেতন বৈষম্য ও শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধে রণক্ষেত্র, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ 69 Views আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার নজরদারি National আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার নজরদারি 66 Views মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট National মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট 33 Views রাজধানীতে বাসে সিরিজ অগ্নিসংযোগ: আতঙ্কে নগরবাসী, আটক ১ National রাজধানীতে বাসে সিরিজ অগ্নিসংযোগ: আতঙ্কে নগরবাসী, আটক ১ 63 Views