আস্থা সংকট কাটলেই ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, লেনদেন বাড়ার পূর্বাভাস

দীর্ঘ অস্থিরতা ও কারসাজির ভীতি কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের মনে এখনো রয়ে গেছে আস্থার ঘাটতি। বড় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় দেশের পুঁজিবাজার।..
שיתוף ב-Eidok
আস্থা সংকট কাটলেই ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, লেনদেন বাড়ার পূর্বাভাস
צילום: ארכיון

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের কিছুটা উত্থান এবং লেনদেন বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রায় তিন মাস পর ডিএসইতে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ পয়েন্টে উন্নীত হয়েছে

লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৬টির দর বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির এদিন ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৪০ কোটি ৩৪ লাখ টাকা বেশি এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসইতে ৬ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে

সূচকের এই উত্থান ও লেনদেন বাড়ার পরও বাজার নিয়ে বিনিয়োগকারীদের মনে পুরোপুরি আতঙ্ক কাটেনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের অস্থিরতা, অস্বাভাবিক উত্থান-পতন, শেয়ার দরে বারবার ধস এবং কারসাজির অভিযোগ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে কারসাজির ভীতি ও দুর্বল তদারকির কারণে অনেক বিনিয়োগকারী ভালো শেয়ারও বিক্রি করে দিচ্ছেন, যা বাজারকে শঙ্কার মধ্যে রাখছে

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার পুঁজিবাজার সংস্কারের উদ্যোগ নেয় এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করে তবে দীর্ঘদিন ধরে চলা দরপতনের কারণে অভিজ্ঞ বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতনের ফলে অনেক শেয়ার আকর্ষণীয় মূল্যস্তরে আসায় নতুন করে ক্রয় আগ্রহ তৈরি হয়েছে প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়লে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

২০২৭ সালের বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আনুষ্ঠানিক আমন্ত্রণ חקלאות-כלכלה ומסחר ২০২৭ সালের বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আনুষ্ঠানিক আমন্ত্রণ 66 Views কাঁঠালিয়ায় নির্মাণের দুই মাসেই বেহাল বিএডিসি-র স্লুইসগেট, ফসলহানির শঙ্কায় কৃষকদের মানববন্ধন חקלאות-כלכלה ומסחר কাঁঠালিয়ায় নির্মাণের দুই মাসেই বেহাল বিএডিসি-র স্লুইসগেট, ফসলহানির শঙ্কায় কৃষকদের মানববন্ধন 62 Views ইসলামী ব্যাংকিংয়ের নামে অনিয়ম ও জালিয়াতি: শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিল নিয়ে তোলপাড় חקלאות-כלכלה ומסחר ইসলামী ব্যাংকিংয়ের নামে অনিয়ম ও জালিয়াতি: শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিল নিয়ে তোলপাড় 54 Views টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা חקלאות-כלכלה ומסחר টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা 59 Views পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য חקלאות-כלכלה ומסחר পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য 44 Views নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন חקלאות-כלכלה ומסחר নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 39 Views ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় חקלאות-כלכלה ומסחר ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় 84 Views