আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ আখ্যা দিয়েছেন। টুঙ্গিপাড়ায় থানা হামলা ও অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগও তোলেন তি..
שיתוף ב-Eidok
আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
צילום: ארכיון

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হিসেবে আখ্যায়িত করেছেন মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে তৈরি পোশাক খাতের সংকট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং জড়িতদের অডিও-ভিডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দেন অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

এদিন সন্ধ্যার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করার এক পর্যায়ে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয় এরপর রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দেয় ফায়ার সার্ভিস স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাই এই আগুন দিয়েছেন

সংসদের সাধারণ আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জবাব দেন তিনি বলেন, “আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে তারা ওখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে” তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকার আহ্বান জানান এবং দুষ্কৃতিকারীদের পাতা ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টুঙ্গিপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০ সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন তিনি বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়েছে এবং এসব ঘটনার অডিও-ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে জড়িতদের প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষায় প্রয়োজনীয় বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, তবে নিরীহ মানুষ যাতে হতাহত না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন তিনি

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠন করা হয়েছে এবং মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে সরকারের একাধিকবার আলোচনা হয়েছে এছাড়া, শ্রমিকদের কষ্ট কমাতে শিল্পাঞ্চলে ৩০ টাকা দরে চাল বিতরণ এবং ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ওপর আওয়ামী লীগের সমর্থকদের দুর্ব্যবহারের ঘটনায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে তিনি দাবি করেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

চাঁদপুরে ফ্যাসিবাদ ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সমন্বিত ঐক্যের ডাক פוליטיקה চাঁদপুরে ফ্যাসিবাদ ও নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সমন্বিত ঐক্যের ডাক 36 Views রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন פוליטיקה রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন 94 Views জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে פוליטיקה জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে 100 Views শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ פוליטיקה শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ 58 Views হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ פוליטיקה হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ 74 Views ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের פוליטיקה ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের 60 Views পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য פוליטיקה পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য 94 Views