৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত হলো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সম্পূরক এইচএসসি পরীক্ষার আবেদন গ্রহণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।..
Eidok'ta paylaş
৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত হলো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
Fotoğraf: derleme

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ ও রুল জারি করেন

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সম্পূরক এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া এবং ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে অনলাইনে ভর্তির আবেদন চালিয়ে যেতে পারবেন আদালত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন এই পরীক্ষার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন

সম্পূরক এইচএসসি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে এবং এই পরীক্ষার ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলাফল প্রকাশের আগেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে এই রিটটি দায়ের করা হয়

হাইকোর্টের এই আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কমপক্ষে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সূচি স্থগিত বা পরিবর্তনের মুখে পড়েছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরুর পূর্বঘোষণা দেওয়া হয়েছিল

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেন অন্যদিকে পাঁচ লাখের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরির পর এই আইনি পদক্ষেপ ও আদালতের সিদ্ধান্ত আসে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı