গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়ভীতি ও হয়রানির মুখে বিএনপিতে যোগদান করানো হয়েছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন এক বাবা ও তাঁর ছেলে গত রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা
পদত্যাগকারী দুজন হলেন—মো. লুৎফর ফকির (৭০) এবং তাঁর ছেলে মিরান ফকির (৪০) সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, তাঁদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা বা সাংগঠনিক পদ ছিল না কেবল ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে তাঁদের নাম রাখা হয়েছিল
মিরান ফকির গণমাধ্যমকে জানান, তাঁর বৃদ্ধ বাবা রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না কিন্তু ভয়ভীতি দেখিয়ে তাঁকে ও তাঁর বাবাকে জোরপূর্বক বিএনপিতে যোগদান করতে বাধ্য করা হয়েছিল দলটির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস যুক্ত থাকার পর তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন
মিরান আরও বলেন, বিএনপির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করার পর দলটির রাজনীতির সঙ্গে তাঁদের মতের মিল হয়নি বিশেষ করে মানুষ আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয় তাই নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে তাঁরা চিরতরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন
Приложение «Eye News BD»
Комментарии 0