ঢাকা

বায়ুদূষণে বিশ্বের সব শহরকে ছাড়াল ঢাকা, বাতাস দুর্যোগপূর্ণ

বায়ুদূষণে আবারও বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকালে ঢাকার বায়ুমান সূচক ৩৩৬ রেকর্ড করা হলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। দেখুন কোন শহরের অবস্থান কোথায়।..
Eidok-এ শেয়ার
বায়ুদূষণে বিশ্বের সব শহরকে ছাড়াল ঢাকা, বাতাস দুর্যোগপূর্ণ
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ৩৩৬ এই মাত্রা অনুযায়ী রাজধানীর বর্তমান বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে

আইকিউএয়ারের প্রকাশিত রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, দূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর শহরটির বায়ুমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ২৬৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয় তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর, যার স্কোর ২১৯

এ ছাড়া দূষণ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ১৯৬ পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৮২, যা অস্বাস্থ্যকর শ্রেণির অন্তর্ভুক্ত

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ভালো বাতাস বলা হয় স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়

অন্যদিকে, সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খubই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় সে অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার ৩৩৬ স্কোর নগরবাসীর জন্য অত্যন্ত স্বাস্থ্যঝুঁকি ও চরম দুর্যোগপূর্ণ অবস্থার ইঙ্গিত দেয়

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার জাতীয় ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার 81 ভিউ জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন ২০২৬: উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করলেন প্রধানমন্ত্রী জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন ২০২৬: উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করলেন প্রধানমন্ত্রী 85 ভিউ বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাট ও প্রাতিষ্ঠানিক ধসের চিত্র তুলে ধরলেন রাষ্ট্রপতি জাতীয় বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাট ও প্রাতিষ্ঠানিক ধসের চিত্র তুলে ধরলেন রাষ্ট্রপতি 62 ভিউ শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন জাতীয় শিশুদের স্বপ্নের ঠিকানা হবে প্রকৃতির পাঠশালা: শিক্ষামন্ত্রী মিলন 87 ভিউ কেরানীগঞ্জের বিএনপির বিক্ষোভ কর্মসূচি জাতীয় কেরানীগঞ্জের বিএনপির বিক্ষোভ কর্মসূচি 61 ভিউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ জাতীয় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ 62 ভিউ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত 81 ভিউ