বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা*
সোহাগ হোসেন শান্ত,
সাংবাদিক।
লালমনিরহাট, বাংলাদেশ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তাটি আজও সেই আগের মতোই কাঁচা রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা এসে রাস্তা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলেই সবাই ভুলে যান। বছরের পর বছর শুধু আশা দিয়েই রাখা হচ্ছে ৫ নং ওয়ার্ডের জনগণকে।
বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই কঠিন হয়ে পড়ে। কাদা-পানিতে ভরে যায় পুরো রাস্তা। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। শুকনো মৌসুমেও ধুলাবালিতে নাজেহাল হতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসীর প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করতে হবে? তারা দ্রুত এই রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, "সবাই শুধু বলে পাকা করে দিবো, কিন্তু কেউ করে দেয় না। আমরা আর আশা নয়, এবার কাজ দেখতে চাই।"
'Eye News BD' ایپ
تبصرے 0