বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা*

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা*..
اشتراک‌گذاری در Eidok
বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা*
عکس: گردآوری‌شده

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা*


সোহাগ হোসেন শান্ত,
সাংবাদিক। 
লালমনিরহাট, বাংলাদেশ। 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তাটি আজও সেই আগের মতোই কাঁচা রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা এসে রাস্তা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলেই সবাই ভুলে যান। বছরের পর বছর শুধু আশা দিয়েই রাখা হচ্ছে ৫ নং ওয়ার্ডের জনগণকে।

বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই কঠিন হয়ে পড়ে। কাদা-পানিতে ভরে যায় পুরো রাস্তা। স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। শুকনো মৌসুমেও ধুলাবালিতে নাজেহাল হতে হয় এলাকাবাসীকে।

এলাকাবাসীর প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করতে হবে? তারা দ্রুত এই রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, "সবাই শুধু বলে পাকা করে দিবো, কিন্তু কেউ করে দেয় না। আমরা আর আশা নয়, এবার কাজ দেখতে চাই।"

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 32 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 30 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি اخبار منطقه চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 Views