গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ১১৩টি দোকান উচ্ছেদ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ১১৩টি দোকান উচ্ছেদ

গোপালগঞ্জের আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজার ওয়াপদারহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযানে ১১৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে..
Eidokでシェア
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে ১১৩টি দোকান উচ্ছেদ
写真:提供

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজার ওয়াপদারহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের (সরকারি) জায়গায় স্থাপিত অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে '২৫) এ অভিযানে পাকা, আধাপাকাসহ মোট ১১৩টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানের সার্বিক তত্বাবধানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা সহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা - কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উচ্ছেদকৃত মোট স্থাপনার সংখ্যা ১১৩টি, উদ্ধারকৃত মোট জমির পরিমাণ প্রায় ১১.৫৩ একর। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য আনুমানিক ৫৭.৬৫ কোটি টাকা।

গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views