পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সাংবাদিক আবু তাহেরের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান এ নির্দেশ দেন মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালত সূত্রে পরোয়ানা জারির তথ্যটি নিশ্চিত হওয়া গেছে
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক ফরাজী আবু তাহের সে সময় স্পিডবোটের নানা অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর ভিডিও ধারণ করার সময় তাকে বাধা দেন আমিনুর রহমান বিল্লাহ ভিডিও ধারণে বাধা দেওয়ার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং তার পরনের জামা ছিঁড়ে ফেলেন শুধু তাই নয়, তাকে চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশেরও চেষ্টা চালানো হয়
আক্রমণের শিকার সাংবাদিক আবু তাহের ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে অভিযুক্ত বিল্লাহ তার মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা চালান পরবর্তীতে স্পিডবোটে থাকা অন্যান্য যাত্রীদের দ্রুত সহায়তায় তিনি প্রাণ রক্ষা করতে সক্ষম হন ঘটনার পর তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্ত বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন
অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে তিনি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে বসবাস করছেন ঘটনার পর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, সংবাদকর্মীর ওপর হামলার এ ঘটনাটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছে
এদিকে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন একই সাথে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0