চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার রাত আনুমানিক দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের বাসভবনের পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে নাশকতার এই ঘটনায় ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি
যে ভবনে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখা অবস্থিত, ঘটনার সময় সেখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন গভীর রাতে তারা জানালা দিয়ে ভবনের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখতে পান তাৎক্ষণিকভাবে নিচে নেমে এসে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে এর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ঘটনার সময় ভবনে থাকা ১১ জন কর্মকর্তা-কর্মচারী অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেন এবং নিজ প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন তবে আগুন দেওয়ার পরপরই তারা তল্লাশি চালিয়েও আশপাশে কাউকে দেখতে পাননি
খবর পেয়ে বুধবার সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে বোতলজাতীয় কোনো বস্তু ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে
Ứng dụng "Eye News BD"
Bình luận 0