লাইভ

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক 

****
Eidok-এ শেয়ার
কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক 
ছবি: সংগৃহীত

লাইভ আপডেট

০টি আপডেট

    কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে নাশকতার চেষ্টা কালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্দেহভাজন কর্মী মো.খায়রুল ইসলাম (২০) কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত খায়রুল ইসলাম কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর (কলাকূপা) এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

    ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা কালে ছাত্র দলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে সপুর্দ করেন। 

    পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও লকডাউন প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে খায়রুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে, কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

    কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানায়, আটককৃত খায়রুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সন্দেহভাজন কর্মী হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আটকের এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

    মন্তব্য 0

    কোন মন্তব্য পাওয়া যায়নি

    সম্পরকিত প্রবন্ধ

    সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার রহস্য উন্মোচন, আদালতে স্বীকারোক্তি স্বামীর অপরাধ সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার রহস্য উন্মোচন, আদালতে স্বীকারোক্তি স্বামীর 52 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেপ্তার অপরাধ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেপ্তার 43 ভিউ সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অপরাধ সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বজনকে হয়রানি ও মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ 96 ভিউ চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা অপরাধ চাঁদপুরে বহুতল ভবনে বৃদ্ধাকে গলাকেটে হত্যা: নিরাপত্তাহীনতার চরম ঝুঁকিতে আবাসিক এলাকা 85 ভিউ গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস   কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ অপরাধ গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্টস কর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ 58 ভিউ উত্তরার বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক অপরাধ উত্তরার বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক 15 ভিউ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অপরাধ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 101 ভিউ