দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

দেশের বাজারে আবারও কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাসের প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটে..
Eidok پر شیئر
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা
تصویر: ماخوذ

যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হবে।

পাশাপাশি রুপার দামও পুনর্বিন্যাস করেছে বাজুস; যার মধ্যে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, যা আলাদাভাবে নেওয়া যাবে না। চলতি বছর এটি স্বর্ণের দামের ১৩৯তম সমন্বয়, যেখানে ৭৩ দফা দাম কমানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি زراعت-معیشت اور تجارت মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি 92 Views ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান زراعت-معیشت اور تجارت ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান 102 Views নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ زراعت-معیشت اور تجارت নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 78 Views মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত زراعت-معیشت اور تجارت মাত্র ৫৫-৬০ দিনে ফুলকপি সংগ্রহ, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে ফ্রান্স-৪৫ জাত 85 Views বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ زراعت-معیشت اور تجارت বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাদুকা শিল্পের জয়যাত্রা: চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৯ দশমিক ৩৭ শতাংশ 62 Views মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর زراعت-معیشت اور تجارت মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান বিজিএমইএ ও বিকেএমইএর 84 Views বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল زراعت-معیشت اور تجارت বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 92 Views