যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হবে।
পাশাপাশি রুপার দামও পুনর্বিন্যাস করেছে বাজুস; যার মধ্যে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, যা আলাদাভাবে নেওয়া যাবে না। চলতি বছর এটি স্বর্ণের দামের ১৩৯তম সমন্বয়, যেখানে ৭৩ দফা দাম কমানো হয়েছে।
Приложение «Eye News BD»
Комментарии 0