বিজিবি সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।
এছাড়া মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0