পিরোজপুর

পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে নাজিরপুরেও দোকানে আগুন ও পেট্রল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে।..
Eidokでシェア
পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত
写真:提供

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় এক বাস হেলপার নিহত হয়েছেন বুধবার ভোরের দিকে ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত সিয়াম (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা ‘বাহক’ নামের বরিশাল মালিক সমিতির গাড়ি এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ নামের গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন পরে ‘বাহক’ পরিবহনের বাসটি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়

ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত সিয়ামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ইতিমধ্যে গাড়ির মালিকদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে

এদিকে একই সময়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আরও কয়েকটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাত সোয়া দুইটার দিকে নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয় এতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার দোকানসহ ৩ থেকে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে

অন্যদিকে, একই সময়ে পাশ্ববর্তী শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনের গুদামে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয় এতে সেখানে থাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চালের বস্তায় আগুন ধরে যায় তবে নাজিরপুরের এসব ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 地区ニュース একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 40 Views সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 地区ニュース সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 56 Views সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 地区ニュース সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 44 Views বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 地区ニュース বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 48 Views বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 地区ニュース বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 44 Views কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 地区ニュース কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্দেহভাজন ছাত্রলীগ কর্মী আটক 43 Views ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 地区ニュース ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 23 Views