পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় এক বাস হেলপার নিহত হয়েছেন বুধবার ভোরের দিকে ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত সিয়াম (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা ‘বাহক’ নামের বরিশাল মালিক সমিতির গাড়ি এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ নামের গাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন পরে ‘বাহক’ পরিবহনের বাসটি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়
ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত সিয়ামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ইতিমধ্যে গাড়ির মালিকদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে
এদিকে একই সময়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আরও কয়েকটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাত সোয়া দুইটার দিকে নাজিরপুরের কবিরাজবাড়ী বাজারে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয় এতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার দোকানসহ ৩ থেকে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে
অন্যদিকে, একই সময়ে পাশ্ববর্তী শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদ ভবনের গুদামে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয় এতে সেখানে থাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চালের বস্তায় আগুন ধরে যায় তবে নাজিরপুরের এসব ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম
App „Eye News BD”
Comments 0